হোম > রাজধানী

রাজধানীর কামরাঙ্গীরচরে গণপিটুনিতে দুই ‘চাঁদাবাজ’ নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীর কামরাঙ্গীরচরের সিলেটি বাজারে জনতার গণপিটুনিতে মাসুদ ও নাদিম নামে দুই চাঁদাবাজ ও সন্ত্রাসী নিহত হয়েছেন।

স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মাসুদের নেতৃত্বে চাদাবাজরা নুর মোহাম্মদ নামে এক চায়ের দোকানীকে ছুরিকাঘাতে মারাত্মকভাবে জখম করে। এ সময় স্থানীয় জনতা তাদের ঘেরাও করে সন্ত্রাসীদের গণপিটুনি দেয়।

এতে ঘটনাস্থলেই মাসুদ নিহত হয়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা নাদিমকেও মৃত ঘোষণা করেন। এসময় জনতার গণধোলাইয়ে সোহাগ নামে আরো একজনকে আহত অবস্থায় পুলিশ আটক করে।

স্থানীয়রা জানান, গত ৮ মার্চ মাসুদের নেতৃত্বে চাদাবাজরা চা দোকানী নুর মোহাম্মদের কাছে এক লাখ টাকা দাবি করে। কিন্তু চাদা না দেয়ায় নুর মোহাম্মদকে ছুরিকাঘাতে আহত করে এসময় তার স্ত্রী বাধা দিতে এলে তাকেও ছুরিকাঘাতে আহত করা হয়।

ওই ঘটনায় নুর মোহাম্মদ মামলা করে। এর প্রতিশোধ হিসেবে তার উপর বুধবার রাতে আবার হামলা করে। নুর মোহাম্মদকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কামরাঙ্গীরচর থানার ওসি আমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন নিহতরা সংঘবদ্ধ ছিনতাইকারী ও চাঁদাবাজ ছিলো। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

রাজধানীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে খুন

মতিঝিল আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন রওশন জাহান

ডিএনসিসি এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান

মিরপুরে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সুপ্রিম কোর্টের পাশে পরিত্যক্ত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার