হোম > রাজধানী

আড়ম্বরপূর্ণভাবে বর্ষবরণ করলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন

স্টাফ রিপোর্টার

বাংলা ভাষাভাষী ও বিভিন্ন জাতি গোষ্ঠীর প্রাণের উৎসব বাংলা নববর্ষকে আড়ম্বরপূর্ণভাবে বরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বাংলা নববর্ষ-১৪৩২ বরণ করতে সোমবার নগরভবন প্রাঙ্গণে বৈশাখি বর্ণাঢ্য র‍্যালি, পান্তা ইলিশ উৎসব এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি।

ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়ার সভাপতিত্বে স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে বৈশাখি আয়োজনে উপস্থিত ছিলেন।

নতুন বছরকে স্বাগত জানাতে সকাল ৮টায় নগর ভবন থেকে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গোলাপ শাহ মাজার প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবনে গিয়ে শেষ হয়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠানে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কিত বিভিন্ন মনোজ্ঞ পরিবেশনা উপস্থাপন করেন ডিএসসিসি পরিচালিত বিভিন্ন সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থী-প্রশিক্ষক বৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী বলেন, আজকের এই আনন্দ র‍্যালিতে আমরা যেমন ধর্ম, বর্ণ, পদবি নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছি, ঠিক তেমনি ভাবে সবাই মিলে একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করব। যেখানে আমরা সবাই সমান অধিকার নিয়ে বাস করব। এ সময় তিনি জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সভাপতির বক্তব্যে ডিএসসিসির প্রশাসক মো. শাহজাহান মিয়া নগরবাসীকে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি সবার সহযোগিতায় নগরবাসীকে একটি সুন্দর বছর উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানের পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দশটি প্রশাসনিক অঞ্চলের ঐতিহ্য উপজীব্য করে নির্মিত প্রদর্শনী দোকান ঘুরে দেখেন এবং পান্তা উৎসবে অংশগ্রহণ করেন। উৎসবে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.জিল্লুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা, সকল বিভাগীয় প্রধানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮