হোম > রাজধানী

ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে ব্যবস্থা নেওয়া হবে

উন্নয়নকাজ পরিদর্শনকালে ডিএনসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নতুন ওয়ার্ডের বেরাইদ এলাকায় সাত কিলোমিটার রাস্তার উন্নয়ন ও নির্মাণকাজের শেষ পর্যায়ে ত্রুটি পেয়ে ক্ষিপ্ত হলেন প্রশাসক মোহাম্মদ এজাজ। পরে নিজেদের খরচে ওই সব মেরামত করার জন্য নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ঠিকাদার সঠিকভাবে কাজ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে কালোতালিকাভুক্ত করা হবে বলেও জানান ডিএনসিসি প্রশাসক।

শুক্রবার দুপুরে ডিএনসিসির ৪২ নম্বর ওয়ার্ডের (বেরাইদ ও আশপাশে এলাকা) চলমান উন্নয়নকাজ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, অঞ্চল-১০-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, নির্বাহী প্রকৌশলী ইশতিয়াক মাহমুদ প্রমুখ।

আরো ১৯ কিলোমিটার রাস্তার কাজ দ্রুতই শুরু হচ্ছে জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, ডিএনসিসির নতুন ও পুরোনো এলাকাগুলোর মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। পুরোনো এলাকার রাস্তা ও ড্রেনসহ অন্যান্য উন্নয়ন করা হয়েছে। কিন্তু সে সব এলাকার সমস্যা মাঠ, পার্ক ও ফুটপাত দখল। আমরা এগুলো দখলমুক্ত করতে কাজ করছি। আর ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের রাস্তা, ড্রেন, ফুটপাত নির্মাণ করতে হবে। নতুন ওয়ার্ডগুলোকে পরিকল্পনা করে সাজানো হবে।

প্রশাসক আরো বলেন, একসময় এগুলো ইউনিয়ন ছিল। অনেক জায়গায় অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। এসব বাড়িঘর ভেঙে প্রশস্ত রাস্তা নির্মাণ করা বেশ সময়সাপেক্ষ। এসব আমরা করব, কিন্তু সময় লাগবে। বিশেষ করে দক্ষিণখান-উত্তরখানের মানুষ ধৈর্যহারা হয়ে গেছেন। তাদের চলাচলের জন্য রাস্তা নেই, জলাবদ্ধতা সমস্যা। আমি তাদের সঙ্গে বসেছি। সমস্যাগুলো সমাধানে পরিকল্পনা করে কাজ করছি।

এজাজ আরো বলেন, ‘বেরাইদ ও আশপাশের এলাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম নেওয়া হচ্ছে। আমরা চাই এ এলাকা যেন দক্ষিণখান-উত্তরখানের মতো অপরিকল্পিত নগরায়ণ না হয়ে যায়। এই এলাকার রাস্তা নির্মাণের অনেক আবেদন পেয়েছি। তাই আমি নিজে সরেজমিনে পরিদর্শনে এসেছি, আবেদন অনুযায়ী রাস্তাগুলোর যৌক্তিকতা আছে কি না সেটি দেখছি। জনগণের জন্য লাভবান হলেই রাস্তা নির্মাণ করা হবে, অন্যথায় না।’

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮