হোম > রাজধানী

সাবেক সংবাদ উপস্থাপক সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু

স্টাফ রিপোর্টার

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

রোববার রাজধানীর মুগদা হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাতিরঝিল থানার ওসি মো. রাজু আমার দেশকে জানান, সাফিনা আহমদে তরী পরিবার নিয়ে রাজধানীর ইস্কাটনে বসবাস করছিলেন।

তরীর মা জানিয়েছেন, তার মেয়ে নিয়মিত অ্যালকোহল খেত। ধারণা করা হচ্ছে অ্যালকোহল পানে তার মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মুগদা হাসপাতাল থেকে ঢামেকে পাঠানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তিনি চ‍্যানেল২৪- এর সংবাদ উপস্থাপক ছিলেন। সর্বশেষ আরটিভিতে চাকরি করেছেন। মিডিয়া ছেড়ে ব্র্যাক ব্যাংকে যোগ দেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮