হোম > রাজধানী

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে আল্টিমেটাম দেওয়া হয়েছে। এসময় কঠোর কর্মসূচি ঘোষণার হুশিয়ারিও দেওয়া হয়।

রোববার রাত ১০টায় বিক্ষোভ মিছিলটি রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। মিছিলটি শাহবাগ হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। তাৎক্ষণিক এ মিছিলে এনসিপির কেন্দ্রীয় ও ঢাকা মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল শেষে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার বলেন, হাসনাত আবদুল্লাহর ওপর হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। আওয়ামী লীগ বিচারক প্রক্রিয়ায় নিষিদ্ধের প্রশ্নে সারা বাংলাদেশ এনসিপির পাশে রয়েছে।

বিক্ষোভে এনসিপির নেতারা অভিযোগ করেন, হাসনাত আব্দুল্লাহর ওপর হামলাকারীরা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মী। তাদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান তারা। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানে দলগতভাবে গণহত্যায় অংশ নেওয়ার জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং বিচারের আগপর্যন্ত দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিও জানান এনসিপির নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিলে 'তুমি কে, আমি কে হাসনাত, হাসনাত', 'আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘নিষিদ্ধ নিষিদ্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো’, ‘হাসনাতের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘জুলাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘সন্ত্রাসীদের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন’সহ নানা ধরনের স্লোগান দেওয়া হয়।

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়ি ও তার ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাত ৯টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা মোড়ে প্রতিবাদ মিছিল করে জেলা ও মহানগর এনসিপি।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮