হোম > রাজধানী

ঢাকা মহানগর চকবাজার থানা খতমে নবুওয়ত কমিটি গঠন

স্টাফ রিপোর্টার

আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা মহানগর লালবাগ জোনের চকবাজার থানা কমিটি গঠন উপলক্ষে গত বুধবার ইসলামবাগ মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাওলানা জসিম উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী।

সভায় মাওলানা জসিম উদ্দিনকে সভাপতি, মুফতি শিবলী খানকে সেক্রেটারি এবং মাওলানা জুনায়েদ আইয়ূবীকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী বলেন, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে বিভিন্ন দেশের খ্যাতিমান ইসলামি স্কলারগণ অংশ নেবেন ইনশাআল্লাহ। আসন্ন সেই মহাসম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সফল করার জন্য দেশের সর্বস্তরের উলামায়ে কেরামসহ আপামর তৌহিদী জনতার প্রতি আহ্বান জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন— মাওলানা যুবায়ের আহমদ, মুফতী সাখাওয়াত হুসাইন রাজী, মাওলানা মুজিবুর রহমান হামীদী, মাওলানা এনামুল হক মূসা, মাওলানা সুলতান মুহিউদ্দিন, মাওলানা আব্দুল্লাহ্ ইয়াহইয়া, মাওলানা রাশেদ বিন নূর, মাওলানা আব্দুল কাইউম কাসেমী, মুফতী নাসির উদ্দীন, মাওলানা ইয়ামিন হুসাইন আজমী, মুফতী নিজাম উদ্দিন, মাওলানা হিফজুর রহমান, মুফতি রশিদ আহমদ নাঈম, মাওলানা মাসুম বিল্লাহ, মাওলানা হাবিব আহমদ, মাওলানা শহীদুল্লাহ, মাওলানা সুহাইল আহমেদ, মাওলানা সোলাইমান ঢাকবী, মুফতি মোফাজ্জল হোসেন, মুফতি মাহমুদ জাব্বার, মাওলানা আমিনুল ইহসান, মাওলানা জাবেদ কাসেমীসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বক্তারা খতমে নবুওয়ত রক্ষায় মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনকে শক্তিশালী করার প্রতি গুরুত্বারোপ করেন।

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার

কেরাণীগঞ্জে অর্পিত সম্পত্তি দখল করে প্লট বিক্রির অভিযোগ

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন