হোম > রাজধানী

প্রাইভেট মেডিকেলে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশের দাবি

স্টাফ রিপোর্টার

২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রাইভেট মেডিকেল কলেজের শূন্য আসন পূরণে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশ করাসহ চার দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান তারা।

এসময় তারা বলেন, বেসরকারী মেডিকেল ভর্তির দ্বিতীয় সার্কুলার প্রকাশ না হওয়ায় হাজার হাজার মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। চলতি শিক্ষাবর্ষে সারা দেশে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট অংশগ্রহণকারী ছিলেন ১,৩১,৭২৯ জন, যার মধ্যে ৬০,০৯৫ জন শিক্ষার্থী পাশ করেন।

সরকারি আসনের বাইরে যারা মেধাক্রমে সুযোগ পাননি, তাদের বড় একটি অংশ বেসরকারি কলেজে ভর্তি হন। পরীক্ষায় পাশ করা অধিকাংশ শিক্ষার্থীই পরবর্তীতে নিজস্ব অর্থায়নে প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। তবুও ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পরেও প্রায় ৬০০টির বেশি আসন ফাঁকা রয়ে গেছে। চিকিৎসা শিক্ষায় একটি আসন শূন্য থাকা মানে ভবিষ্যতে একজন চিকিৎসক কমে যাওয়া, যা দেশের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবার ঘাটতির বাস্তবতায় মর্মান্তিক প্রতিফলন ঘটাতে পারে।

এসময় তারা আরও বলেন, স্বাস্থ্যখাতের সুরক্ষা, জাতীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং মানবসম্পদ উন্নয়নের স্বার্থে অবিলম্বে প্রাইভেট মেডিকেল কলেজসমূহে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশ করা প্রয়োজন। এই সার্কুলারের মাধ্যমে পূর্বে বাদ পড়া কিংবা আবেদন করতে না পারা যোগ্য শিক্ষার্থীদের "নিজ অর্থায়নে" ভর্তি হওয়ার সুযোগ দেওয়া হবে।

তাদের দাবিগুলো হলো ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রাইভেট মেডিকেল কলেজের শূন্য আসন পূরণে অবিলম্বে দ্বিতীয় দফা ভর্তি সার্কুলার প্রকাশ; ২৫ মে'র আগের দেয়া সরকারি মৌখিক আশ্বাসের ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ; 'পোর্টাল বন্ধ' অজুহাত তুলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ধ্বংস না করে প্রশাসনিক সিদ্ধান্তে তা পুনরায় খুলতে হবে; ১৫ জুনের হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সুমাইয়া আক্তার জুথি, তাওসীফুর রহমান তুহিন, নিঝুম জাহান তন্নি প্রমূখ।

শাহজালাল বিমানবন্দরে ৯ নম্বর গেটের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু