হোম > রাজধানী

বংশালে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বিশেষ প্রতিনিধি

বংশাল থানাধীন নিমতলীতে ইলেকট্রিক কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোজাম্মেল হোসাইন (৩৩) নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে নিমতলীর হানিফ ফ্লাইওভারে ঢালে এ ঘটনা ঘটে। মোজাম্মেল ময়মনসিংহ ফুলবাড়িয়া উপজেলার আব্দুল কাদের খানের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী কুতুবখালীতে কোম্পানির কোয়ার্টারে থাকতেন।

মোজাম্মেল ওরিয়ন গ্রুপের ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। তার সহকর্মী কোরবান আলী বলেন, ফ্লাইওভারের ঢালে ইলেকট্রিক লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মই থেকে পড়ে অচেতন হয়ে যান মোজাম্মেল। পরে তাকে উদ্ধার করে দুপুর সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক আমার দেশকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

রাজধানীতে চার বাসে আগুন

সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে কর্মকর্তাদের প্রতি এলজিইডি মন্ত্রীর আহ্বান

রামপুরায় মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার

পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার মতো সৃজনশীল ও মননশীল প্রজন্ম গড়ে তোলার আহ্বান

গুলশান জোনের এডিসিসহ ডিএমপির চার পুলিশ কর্মকর্তাকে বদলি

বুড়িগঙ্গা রক্ষায় ডিএসসিসিতে চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’

গুনে গুনে ঘুস নেন প্রশাসক, চাকরি করেন ব্যাংকেও

২০ বছরেও পূর্ণাঙ্গ সেবা চালু হয়নি জিনজিরা হাসপাতালে

রাজধানীর নানা স্থানে ককটেল বিস্ফোরণ, আতঙ্কে নগরবাসী

আল্লামা শফী ও বাবুনগরীর আদর্শ ধারণ করে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান