হোম > রাজধানী

হাজারীবাগে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাই

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তরা এক ব্যাটারিচালিত অটোরিকশা চালককে কুপিয়ে গুরুতর আহত করে তার অটো, মোবাইল ফোন ও গলার চেইন ছিনতাই করে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে হাজারীবাগ থানার ব্যাড়িবাধ মাহাদিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত চালকের নাম মনির মান্না (৩৫)। তিনি হাজারীবাগের কোম্পানি ঘাট এলাকায় থাকেন।

প্রত্যক্ষদর্শী ও আহতের প্রতিবেশী সাগর জানান, দুপুরে মাহাদিনগর এলাকায় স্থানীয় রাব্বিসহ ৩/৪ জন দুর্বৃত্ত পথরোধ করে মনির মান্নাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।

এ সময় তারা তার কাছে থাকা মোবাইল ফোন, গলার চেইন ও ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে যায়। পরে স্থানীয়রা সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।

সাংবাদিককে হেনস্থার অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

আন্তর্জাতিক জার্নাল র‌্যাঙ্কিংয়ে বাকৃবির ‘জাভার’ এশিয়ায় দশম

রাজধানীতে ছিনতাইকারীদের দাপট, বাড়ছে উদ্বেগ

গবেষণায় চৌর্যবৃত্তির অভিযোগ: ঢাবি অধ্যাপকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান

কেরানীগঞ্জে মোটরসাইকেল আরোহীকে ছুরিকাঘাতে হত্যা

আ.লীগ আমলে জবি শিক্ষক-কর্মকর্তা নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন

পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে ডিএসসিসির স্বাস্থ্য কার্ড বিতরণ

রাজধানীতে চাকরিজীবীকে কুপিয়ে টাকা ও মোবাইল লুট

আদ্‌-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালকের পদত্যাগ, নতুন দায়িত্বে অধ্যাপক জামালুন্নেসা