হোম > রাজধানী

প্রতিমা বিসর্জনের স্থানে নৌ-পুলিশকে অতিরিক্ত নিরাপত্তা

স্টাফ রিপোর্টার

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতকরণে আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে নৌ-পুলিশ অধিদপ্তরে এক সভা অনুষ্ঠিত হয়।

সভার শুরুতেই প্রতিমা তৈরির স্থানে পূজা কমিটির করণীয়, নৌ-পুলিশের করণীয়, পূজা চলাকালীন পূজা কমিটি ও নৌ-পুলিশের করণীয় এবং প্রতিমা বিসর্জনের সময় করণীয়/বর্জনীয় ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আলোচনায় পূজা কমিটির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দুর্গাপূজা শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত নৌ পথে যেকোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা রোধে নৌ-টহল জোরদার করার পরামর্শ প্রদান করেন এবং নৌ-পুলিশের সহযোগিতা কামনা করেন।

নৌ-পুলিশের অতিরিক্ত আইজিপি জনাব কুসুম দেওয়ান মহোদয় তার বক্তব্যে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষে নৌ-পুলিশের ১১টি অঞ্চলে কর্মরত পুলিশ সুপারসহ সকল অফিসার ও ফোর্সদের নৌ অধিক্ষেত্রে জোরদার নিরাপত্তার প্রতি তাগিদ প্রদান করেন।

তিনি বলেন, সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ও দুর্বৃত্তায়ন রোধে নৌ অধিক্ষেত্রে নৌ-পুলিশের নিরাপত্তা জোরদার করা হবে। পূজামণ্ডপের উৎসব মুখর পরিবেশ বজায় রেখে নারী ও শিশুরা নির্বিঘ্নে সেখানে যাতায়াত করতে পারে সেই ব্যাপারে পরামর্শসহ গুরুত্বপূর্ণ পূজামণ্ডপে সংশ্লিষ্ট অঞ্চলের পুলিশ সুপারদের উপস্থিত থেকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনা প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে নৌ-পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, পুলিশ সুপারবৃন্দ, অতিরিক্ত পুলিশ সুপারসহ পূজা কমিটির বিভিন্ন পদবীর নেতৃবৃন্দ সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ