হোম > রাজধানী

মেট্রোরেলের লাইনে ‘ব্যাগ’, ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার

ঢাকায় মেট্রোরেলের লাইনের ওপর পরিত্যাক্ত ব্যাগ পড়ে থাকার কারণে প্রায় ২০ মিনিট ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

মঙ্গলবার পৌনে চারটার দিকে সচিবালয় ও মতিঝিল মেট্রো স্টেশনের মাঝখানের অংশে লাইনের ওপর ব্যাগটি পড়ে থাকতে দেখা যায় বলে এক বিবৃতিতে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

দুর্ঘটনা এড়ানোর জন্য তখনই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয় বলে জানানো হয়েছে। প্রায় ২০ মিনিট পর ব্যাগটি অপসারণ করা হলে বেলা চারটা চার মিনিটে পুনরায় ট্রেন চলাচলে শুরু হয়।

এর আগেও বেশ কয়েকবার এ ধরনের ঘটনায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটতে দেখা গেছে।

সবশেষ গত শনিবার মেট্রোরেলের লাইনের ওপর একটি ড্রোন পড়ে থাকার কারণে প্রায় নয় মিনিট ট্রেন চলাচল বন্ধ ছিল।

মেট্রোরেলের লাইনের ওপর এ ধরনের কিছু না ফেলার জন্য ঢাকাবাসীর প্রতি একাধিকবার অনুরোধ জানাতে দেখা গেছে ডিএমটিসিএল

রাজধানীতে ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর