হোম > রাজধানী

মিরপুর-১০ নম্বরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বেতন-ভাতা বাড়ানোর দাবিতে পোশাকশ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে তারা সড়ক অবরোধ করেন।

বিষয়টি নিশ্চিত করে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা মিরপুর-১০ নম্বর গোলচত্বর সড়ক অবরোধ করেন। তবে কোন কোন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, সে বিষয়টি বলতে পারেননি তিনি।

পুলিশ জানায়, সকালের দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েক শত শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ‘ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকরা মিরপুর-১০ নম্বরের সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’

প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, ‘ফার্মগেট থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত তীব্র যানজট লেগে রয়েছে। গোলচত্বর এলাকায় যান চলাচল সীমিত রাখায় যানজট আরও বেড়েছে বলে জানান এ বেসরকারি চাকরিজীবী।

এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।

মিরপুর-১০ নম্বরে দুই ঘণ্টা অবরোধের পর সড়ক ছাড়লেন পোশাকশ্রমিকেরা

যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবকের মৃত্যু

রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩

পুলিশের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল কেড়ে নেওয়ার অভিযোগ

টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

১২৬৯ ভবনের মালিককে রাজউকের চূড়ান্ত নোটিস, নির্দেশনা না মানলে ব্যবস্থা

‘কালিমা ত্বইয়্যিবা রক্ষা করাই খতমে নবুওয়তের কাজ’

ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিত

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে বিকেলে ফের অভিযান

গুলিস্তানে ফুটপাতের শতাধিক দোকান উচ্ছেদ