হোম > রাজধানী

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দুই দিনে গ্রেপ্তার ১০

স্টাফ রিপোর্টার

রাজধানীর পৃথকস্থানে ঝটিকা মিছিল করার দায়ে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের গত ২ দিনে ১০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রোববার ৫ জন এবং তার আগের দিন শনিবার ৫ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. হারুনুর রশিদ (৫৫), ছাত্রলীগের যাত্রাবাড়ী থানার ৫০ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর ইসলাম, ছাত্রলীগ কর্মী মো. জনি (২৮), ছাত্রলীগ কর্মী মো. বিল্লাল (২৩) ও যুবলীগ কর্মী মো. করিম (৪০) ।

পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৬ টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঢাকা-সিলেট হাইওয়ে রোডের মৃধা বাড়ি এলাকায় আওয়ামী লীগের প্রায় ১৫ থেকে ২০ জন সদস্য একটি ঝটিকা মিছিল বের করলে পুলিশের টহল টিম তাদের ধাওয়া করে । সেখান থেকে মো. হারুনুর রশিদ ও মো. জাহিদুর ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মিছিলে অংশগ্রহণকারী অন্যরা দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় মিছিলটি মাত্র এক থেকে দেড় মিনিট স্থায়ী হয়। অন্যদিকে, রোববার ভোরে শাহবাগ মোড়ে ভোর ৬ টার দিকে প্রায় ২৫ জন জন আওয়ামী লীগের সদস্য ঝটিকা মিছিল করার চেষ্টা করে। থানার টহল টিম তৎক্ষণাৎ তাদের ধাওয়া দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মো. জনি , মো. বিল্লাল ও মো. করিমকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিকিন্স) মুহাম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তাররা আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত। তারা নানাভাবে সংঘব্ধ হয়ে রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলে অংশগ্রহণের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে। আসামিদের আদালতে হাজির করা হবে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনার নামে থাকা সব মামলা প্রত্যাহার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের পদত্যাগ এবং নেতাকর্মীদের গ্রেপ্তার বন্ধের দাবিতে ঢাকা, খুলনা, কিশোরগঞ্জসহ বেশ কিছু জেলায় ওইসব ঝটিকা মিছিল বের করছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

পুলিশ ও জনরোষের ভয়ে পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীরা ভোরে মিছিল করছে। এই মিছিলের স্থায়িত্ব ২ থেকে ৩ মিনিট হয়ে থাকে। মিছিলের ভিডিও ধারণ ও ফেসবুকে লাইভ করার পর তারা দ্রুতই ওই এলাকা থেকে পালিয়ে যাচ্ছে।

তবে পুলিশ জানিয়েছে, যে সব পয়েন্টগুলো দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল বের করার চেষ্টা করছে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে পুলিশ। এছাড়াও ভিডিও ফুটেজ দেখে তাদের আইনের আওতায় আনার জন্য তাদের অভিযান চলছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮