হোম > রাজধানী

সিদ্ধিরগঞ্জে ফ্রিজ বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৯

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজ বিস্ফোরিত হয়ে শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। শনিবার ভোর রাতে সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এলাকায় মুড়ির কারখানা গলিতে জনৈক জাকির খন্দকারের টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতদেরকে উদ্ধার করে প্রথমে প্রোআ্যাকটিভ, পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তারা ওই বাড়িতে দুটি রুমে ভাড়া থাকতেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহিনূর আলম জানান, ফ্রিজে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিকট শব্দ হয় ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে কাঁচপুর ও আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে দুই জনের অবস্থা আশংকাজনক।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ