হোম > রাজধানী

মহাখালীতে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

স্টাফ রিপোর্টার

রাজধানীর মহাখালী এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাব্বির রহমান (১৭) নামে এক কিশোর মারা গেছেন। শুক্রবার সন্ধ্যায় বনানী থানার মহাখালী আদর্শ নগর সাত তলা সংক্রমণ ব্যাধি হাসপাতাল সংলগ্ন খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিহত সাব্বিরের ভগ্নিপতি রিপন আহম্মেদ জানান, সাব্বির ফুটপাতে তার খাবার হোটেল ও চায়ের দোকানে কাজ করতো। সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মাঠে খেলাধুলা শেষে তাদের মধ্যে এক বন্ধু সাব্বিরের জুতা ছুড়ে মারলে তা একটি চাতালে গিয়ে পড়ে। পরে জানালার গ্রিল দিয়ে চাতালে ওঠার সময় জানালার গ্রীলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন সাব্বির।

পরে বন্ধুরা ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেয়। সেখান থেকে রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাব্বিরকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বনানী থানায় জানানো হয়েছে।

নিহত সাব্বিরের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার আশুরাই গ্রামে। তিনি মহাখালী আদর্শ নগর সাততলা পোড়াবস্তি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ফেসবুকে বন্ধুত্ব, উপহার দিতে এসে গুলিস্তান আবাসিক হোটেলে প্রবাসীর মৃত্যু

হাতিরঝিলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতা

ধানমন্ডির বহুতল ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

স্ট্রিট ফুডসহ সব ধরনের রেস্তোরাঁকে ভ্যাটের আওতায় আনতে হবে

ইসলামী ব্যাংকের মালিকানা ফেরতসহ সাত দাবি গ্রাহক ফোরামের

মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

বিচিত্র নামের দেশি-বিদেশি ফলের সমারোহ

উন্নয়ন প্রকল্প বিশ্বব্যাংকের, চাঁদা দিতে হয় স্থানীয় বাসিন্দাদের

ভবনের প্ল্যান অনুমোদনে এসটিপি নকশা অন্তর্ভুক্ত করা হবে: রাজউক