হোম > রাজধানী

গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে ঢাকায় প্রকৌশলীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার

গাজায় ইসরাইলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, ঢাকা মহানগরী উত্তর।

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে প্রায় দু শতাধিক প্রকৌশলীর উপস্থিতিতে এ মানববন্ধন আয়োজন করে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় ও সভাপতি ইঞ্জিনিয়ার কাজী আবিদ হাসান সিদ্দিকের সভাপতিত্বে মানবন্ধনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইন্ডাস্ট্রিয়াল কনসাল্ট্যান্ট ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট প্রকৌশলী মোহাম্মদ ইসমাঈল, শিল্পপতি প্রকৌশলী কামরুল ইসলাম, তরুণ প্রকৌশলী ইমরুল কায়েস পরাগ প্রমুখ।

এ সময় বক্তারা, অবিলম্বে ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরাইলের বিচার দাবি করেন। স্বাধীন ফিলিস্তিনের জন্য সকল ধরনের কূটনৈতিক তৎপরতা চালানোসহ বিশ্ব-নেতৃত্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি গত আওয়ামী সরকারের আমলে বাংলাদেশি পাসপোর্ট হতে ইসরাইল ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার প্রতিবাদ করে তা আবারও বলবৎ করার দাবি জানান নেতারা। মানববন্ধনে বক্তারা ইসরায়েলী বর্বরতা থামাতে চাপ প্রয়োগের লক্ষ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত উদ্ভাবনসহ বুদ্ধিবৃত্তিক নানাবিধ উদ্যোগে প্রকৌশলীদের এগিয়ে আসার আহ্বান জানান।

প্রকৌশলীদের পক্ষ হতে ফিলিস্তিনের পক্ষে পরিচালিত সম্ভাব্য সকল কার্যক্রমে মানবতাবাদী বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানানো হয় এ মানববন্ধন হতে। এছাড়াও বক্তারা ফিলিস্তিনের মজলুম জনতাকে সাহায্যের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করেন।

অজ্ঞান পার্টির খপ্পরে প্রবাসী, সর্বস্ব খুইয়ে হাসপাতালে ভর্তি

ডেমরায় একটি কারখানায় আগুন, নিয়ন্ত্রণে আট ইউনিট

সংস্কৃতিচর্চা ছাড়া সমাজকে আলোকিত করা সম্ভব নয়: ডিএসসিসি প্রশাসক

পিচ্চি হেলারের সঙ্গে গরুর হাট নিয়ে দ্বন্দ্বে টিটনকে হত্যার দাবি পরিবারের

গড় আয়ু বাড়লেও প্রবীণদের নিয়ে সচেতনতা বাড়েনি

স্মার্ট পুলিশিংয়ের পথে ডিএমপি, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ ৯ ডিজিটাল সেবার যাত্রা

পরিচ্ছন্নতা কর্মীদের আবাসন প্রকল্প পরিদর্শন করলেন ডিএনসিসি প্রশাসক

নিউমার্কেট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত

অবৈধ ব্যাটারিচালিত রিকশার ব্যাপারে সরকার নীতিমালা তৈরি করছে: ডিএসসিসি প্রশাসক

ডেমরায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১