হোম > রাজধানী

'জুনে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট চালু'

স্টাফ রিপোর্টার

আগামী জুন মাসের মধ্যে কক্সবাজার থেকে আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। কাজ শেষ না হলে প্রথমে সীমিত আকারে করা হবে। পরে ব্যাপক পরিসরে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হবে। এটি বহির্বিশ্বের সঙ্গে দেশের যোগাযোগের হাব হিসেবে কাজ করবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া এ কথা বলেছেন ।

মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কার্যালয়ে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বেবিচকের জনসংযোগ বিভাগ এই কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।

তিনি বলেন, আপাতত আন্তর্জাতিক রুটে ছোট উড়োজাহাজ দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করা হবে। পরবর্তীতে বড় উড়োজাহাজ অর্থাৎ ওয়াইড বডি উড়োজাহাজ দিয়ে এই বিমানবন্দর থেকে ফ্লাইট পরিচালনা করা হবে। দ্রুত আমাদের কাজ চলছে। আমরা পূর্বের প্রজেক্টগুলো শেষ করার পর্যায়ে রয়েছি। এগুলো শেষ হলেই নতুন প্রজেক্ট শুরু হবে।

বেবিচক চেয়ারম্যান উল্লেখ করেছেন, ‘অচিরেই চট্টগ্রাম বিমানবন্দর দিয়েও কার্গো পরিবহণ শুরু হবে। আমরা নিজেদের পণ্য নিজেদের দেশ থেকেই বিদেশে পাঠাবো । অন্যকোনো দেশের মুখাপেক্ষী হয়ে থাকবো না। এর আগে আমরা সিলেট থেকে কার্গো ফ্লাইট শুরু করেছি।

মো. মঞ্জুর কবীর ভূঁইয়া উল্লেখ করেন, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ একটি যুগান্তকারী আইন—যা প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহি এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সহায়ক। তিনি বলেন, বেবিচক সর্বদা তথ্য অধিকার আইন বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, এমন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে হবে। সবার আগে দেশ। এই মনোভাবেই আমাদের কাজ করতে হবে।’

চেয়ারম্যান বলেন, ‘সংবাদ মাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। বর্তমানে সংবাদে অবাধ প্রবাহ রয়েছে। আর এ কারণে জবাবদিহি নিশ্চিত হচ্ছে। জবাবদিহি নিশ্চিতের ফলে সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে।’

আলোচনায় বক্তারা তথ্য অধিকার আইনের সঠিক প্রয়োগ, তথ্যপ্রাপ্তির পদ্ধতি এবং দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি বিষয়ে বিস্তারিত আলোকপাত করেন। এই ধরনের কর্মশালা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবায় দক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

কর্মশালায় বেবিচকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও উপস্থিত ছিলেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮