হোম > রাজধানী

আশিয়ান গ্রুপের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

আশিয়ান গ্রুপের আয়োজনে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক সুস্থতায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জামায়াত নেতা অধ্যাপক আশরাফুল হক বলেন, আশিয়ান সিটি এবং মানবকন্ঠ আমাদের মতো গত ফ্যাসিট সরকারের আমলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক নির্যাতিত হয়েছে ৫ আগস্টের পর নতুন একটি পরিবেশ তৈরি হয়েছে। নতুন পরিবেশে আশিয়ান এবং মানবকন্ঠ সমুজ্জ্বল ভূমিকা রেখে মানুষের পাশে দাঁড়াবে।

বিএনপির চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, আওয়ামী সরকারের সময় আসিয়ান গ্রুপসহ বাংলাদেশের অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। আসিয়ান গ্রুপের মানবকন্ঠ পত্রিকাটি আমরা নিয়মিত পড়ছি। নিপীড়ন-নির্যাতনের মধ্যেও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আসিয়ান গ্রুপ এবং মানবকন্ঠ পত্রিকার সাফল্য কামনা করছি।

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ আশিয়ান গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরে আসবে এবং তারেক রহমান দ্রুত দেশে ফিরে এসে দেশের হাল ধরবে। দেশ এখন অস্থিতিশীল অবস্থায় চলছে। কারা এই অস্থিতিশীল করছে তা আপনারা জানেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেন, আসিয়ান গ্রুপ বিশাল একটি অর্গানাইজেশন, এর অনেক সুনাম রয়েছে। বিএনপির প্রতি অনেক ভালোবাসা এবং সহযোগিতা ছিলো আসিয়ান গ্রুপের। অতীত সরকার এটাকে সুন্দরভাবে মেনে নেয়নি। যার পরিপ্রেক্ষিতে আসিয়ান গ্রুপের ওপর অনেক আঘাত, নির্যাতন এসেছিলো। যা আমরা দেখেছি এবং শুনেছি। বিএনপি পরিবারে পক্ষ থেকে অনেক বেশি কৃতজ্ঞতা পোষণ করছি। আমরা সব সময় আশিয়ান গ্রুপের পাশে থাকবো।

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র ও গণঅভ্যুত্থানের যে যাত্রা শুরু হয়েছে এই লড়াইয়ে এবং নতুন বাংলাদেশের পক্ষে মানবকণ্ঠ এবং আশিয়ান ঐতিহাসিক ভূমিকায় রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আশিয়ান গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম ভূঁইয়াসহ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দলের রাজনৈতিক নেতা-কর্মী, বিভিন্ন অঙ্গনের পেশাজীবী, আশিয়ান গ্রুপের প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারীসহ বিভিন্ন স্তরের নাগরিকরা। এতে ইফতার আয়োজন পরিণত হয় সর্বস্তরের মিলনমেলায়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮