হোম > রাজধানী

৪৫ দিন পর নগর ভবনে এলেন ডিএসসিসি প্রশাসক

স্টাফ রিপোর্টার

টানা ৪৫ দিন পর নগর ভবনে অফিস করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক শাহজাহান মিয়া। বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসিতে প্রবেশ করেন তিনি। পরে নিজ কার্যালয়ে বসে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন ডিএসসিসি প্রশাসক।

এ সময় তিনি ডিএসসিসির সব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ দপ্তরে অফিস করার নির্দেশ দেন। ভবিষ্যতে নগর ভবনে আর কোনো ধরনের বিশৃঙ্খলার সম্ভাবনা নেই বলে উল্লেখ করেন প্রশাসক শাহজাহান।

এর আগে রোববার টানা ৪০ দিন বন্ধ থাকার পর ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবন খোলা হয়। এর ফলে আংশিকভাবে শুরু হয়ে নাগরিক সেবা কার্যক্রম।

এদিকে ইশরাক হোসেনকে ডিএসসিসির মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে বিএনপির নেতাকর্মী ও সিটি করপোরেশনের কিছু কর্মচারীরা আন্দোলনে প্রায় দেড় মাস নগর ভবনে সেবা কার্যক্রম বন্ধ ছিল।

গত ১৪ মে থেকে শুরু হওয়া অচলাবস্থার আজকে ডিএসসিসি প্রশাসকের অফিস করার মধ্যে দিয়ে সমাপ্তি ঘটলো বলে ধারণা করা হচ্ছে।

চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরশনে প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়াকে নিয়োগ দেয় সরকার। তার আগে শাহজাহান মিয়া অতিরিক্ত সচিব হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮