হোম > রাজধানী

গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, প্রাণ গেল ৩ জনের

বিশেষ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

রাজধানীর আফতাবনগরের দক্ষিণ আনন্দনগর এলাকায় গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যের মধ্যে তিনজন প্রাণ হারিয়েছেন। আজ বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তোফাজ্জল হোসেন (৩৫)। এর আগের দিন তার স্ত্রী মানসুরা এবং ৪ বছর বয়সী মেয়ে তানজিলা মারা যান।

তোফাজ্জলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ণ ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান বলেন, 'তার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।'

এর আগে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাত সাড়ে ১০টায় মারা যান তার স্ত্রী মানসুরা বেগম (৩৫), যার শরীরের ৬৭ শতাংশ পুড়ে গিয়েছিল। একই দিন বিকেল তিনটায় মারা যায় তার মেয়ে তানজিলা (৪), যার শরীরের ৬৬ শতাংশ পুড়ে গিয়েছিল।

বর্তমানে তোফাজ্জল হোসেনের দুই মেয়ে তানিশা ও মিথিলা গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আফতাবনগরের ওই এলাকায় একটি তিনতলা বাড়ির নিচ তলায় বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ হন তোফাজ্জল, তার স্ত্রী মানসুরা এবং তিন মেয়ে—তানিশা, মিথিলা ও তানজিলা।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮