হোম > রাজধানী

জুলাই যোদ্ধাদের স্মরণে ডেসকোর আলোচনা সভা ও দোয়া মাহফিল

আতিকুর রহমান নগরী

জুলাই গণঅভ্যুত্থানে ডেসকোর অবদান প্রশংসার দাবি রাখে। সারাদেশে ইন্টারনেট না থাকার পরও ডেসকোর কর্মকর্তা-কর্মচারীদের ঐকান্তিক প্রচেষ্টা এবং নিরলস পরিশ্রমের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে।

জুলাই এর চেতনাকে লালন করে আগামী দিনে সকলকে দেশের জন্য কাজ করতে হবে’ সভাপতির বক্তব্যে ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, এনডিসি, পিএসসি, অবসরপ্রাপ্ত এ কথা বলেন।

সোমবার ডেসকোর বোর্ড রুমে জুলাই বীর যোদ্ধাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা উত্তরার রেজাউল উপস্থিত হয়ে অভ্যুত্থানকালীন লোমহর্ষক পরিস্থিতি বর্ণনা করেন।

অভ্যুত্থানের সময় তিনি গুরুতর আহত হয়েছিলেন। এখনও তিনি সুস্থ নন। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেয়া হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেসকোর নির্বাহী পরিচালক প্রশাসন ও এইচআর মো. কামরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেসকোর ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

এছাড়া ডেসকোর অনেক কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত ছিলেন ।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ