হোম > রাজধানী

সচিবালয় ও আশপাশের এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং সংলগ্ন এলাকায় যেকোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে ডিএমপির পক্ষ থেকে সোমবার রাতে গণমাধ্যমে একটি বিবৃতি পাঠানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘গত ১০ মে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কর্তৃক জারিকৃত গণবিজ্ঞপ্তি মোতাবেক বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ রয়েছে। এমতাবস্থায়, আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।’

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলনের কারণে সোমবার দিনভর সচিবালয় এলাকায় এক ধরনের অস্থিরতা বিরাজ করে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ জনসাধারণের মধ্যে ব্যাপক বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। সর্বশেষ সোমবার রাতে জুলাই মঞ্চের পক্ষ থেকে সচিবালয় এলাকায় রাত ১০টা থেকে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ‘ফ্যাসিবাদ উৎখাত যাত্রা’ শিরোনামে ওই ঘোষণায় বলা হয়, বাংলাদেশের আপামর জনতাকে রাত ১০টায় সচিবালয়ের সামনে আসার আহ্বান। আমরা ফ্যাসিবাদ উৎখাতের আগ পর্যন্ত সেখান থেকে উঠবো না। ঘোষণা অনুযায়ী সোমবার রাত ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্যে এই কর্মসূচি চলবে বলে ফেইসবুকে দেওয়া ওই ঘোষণায় জানানো হয়।

বুড়িগঙ্গা থেকে মাটি চুরির হিড়িক, হুমকিতে নদীপারের বাসিন্দারা

তেজগাঁওয়ে পথশিশু খুন, আটক ১

রাজধানীতে জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল

ঢামেক হাসপাতালে প্রতারণা ও চুরির চেষ্টা, আটক ২

যুবলীগ নেতার বিরুদ্ধে আড়াই কোটি টাকা মানিলন্ডারিং মামলা

ঢামেক নার্সের মৃত্যু, চিরকুটে বেরিয়ে এলো লোমহর্ষক নির্যাতনের কাহিনি

রাজধানীর কামারপাড়ায় গ্যাস বিস্ফোরণে নারী-শিশুসহ দগ্ধ ১০

হাজারীবাগে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, নারী-শিশুসহ দগ্ধ ১০

চাঁনখারপুলে নার্সের রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক