হোম > রাজধানী

বংশালে স্কুল ছাত্রের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার

রাজধানীর বংশাল বি কে গাঙ্গুলি লেন এর নিজ বাসায় মো. আশফাক হোসেন লাম (২০) নামের এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। আশফাক বংশাল ২৬, বি কে গাঙ্গুলি লেনের বাসিন্দা আসলাম হোসেনের ছেলে।

সে নবকুমার স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির ছাত্র ছিলো। সোমবার দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতের ভাই আলিফ বলেন রাতে সবার অগোচরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। কি কারণে কেন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলতে পারেননি স্বজনরা।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

বাজেট অধিবেশন ঘিরে যে নিষেধাজ্ঞা দিল ডিএমপি

রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

বিমানবন্দর এলাকায় কোনো শব্দ দূষণ থাকবে না: ডিএনসিসি প্রশাসক

ঢাকা দক্ষিণ সিটির ৬০-৮০ শতাংশ বাসায় মিলেছে ডেঙ্গুর লার্ভা

রোববার থেকে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

পল্লবীতে আরেকটি গলিত লাশ উদ্ধার, স্বামী-সন্তান কানাডায়

কারওয়ান বাজার থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

অনিয়মের আঁতুড়ঘর কলাতিয়া ডিগ্রি কলেজ

ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় কারাবন্দির মৃত্যু

ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের তিন কর্মীকে পিটিয়ে আহত, সরঞ্জাম লুট