হোম > রাজধানী

রাজধানীতে নির্মাণসামগ্রী মাথায় পড়ে শ্রমিক নিহত

আমার দেশ অনলাইন

রাজধানীর মোহাম্মদপুরের আরশিনগর লাবনী লেক সিটির পাশে নির্মাণাধীন ভবনে নির্মাণসামগ্রী মাথায় পড়ে মো. রনি (২৮) নামের এক শ্রমিক মারা গেছেন। শুক্রবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে সকাল ১০টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী আব্দুর রহমান জানান, সকাল ৯টার দিকে মোহাম্মদপুরে আরশিনগর লাবনী লেক সিটির পাশেই একটি নির্মাণাধীন ভবনের সাততলায় নিচ থেকে মালামাল ঢালাইয়ের জন্য ওপরে ওঠানোর সময় রশি ছিঁড়ে রনির মাথায় পড়ে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হয়।

তিনি আরো জানান, নিহত রনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন লক্ষ্মীপুর গ্রামের মো. সাহেব আলীর ছেলে। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

মাংস বিক্রেতাদের জন্য নতুন নির্দেশনা

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

কামরাঙ্গীরচরে চাঞ্চল্যকর ইয়াকুব হত্যাকাণ্ডে মূল হোতা ২৪ ঘণ্টায় গ্রেপ্তার

হাজারীবাগে অটোরিকশা চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাই

ঢাকাবাসীর নিরাপত্তা নিশ্চিতে পুলিশকে গোপনে তথ্য দিন: ডিএমপি কমিশনার

রাজধানীর বনানীতে বাস চাপায় দুই শ্রমিক নিহত

রাজধানীতে আবাসিক হোটেল থেকে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার

ঢাবিতে নবজাগরণের ভাবনা ও ইকবাল স্মরণ সন্ধ্যা

মালিকদের কাছে নতিস্বীকার না করায় যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

হাজারীবাগে চালককে কুপিয়ে ব্যাটারিচালিত অটো ছিনতাই