হোম > রাজধানী

আগুনে পুড়ে ছাই ‘ফ্যাসিস্ট হাসিনার মুখাকৃতি ও শান্তির পায়রা’

ঢাবি সংবাদদাতা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় প্রধান মোটিফ হিসেবে বানানো ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাবয়বসহ শান্তির পায়রার কিছু অংশ আগুনে পুড়ে গেছে। শনিবার ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, ভোর পৌনে পাঁচটা থেকে পাঁচটার মধ্যে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ তখন দায়িত্বরত মোবাইল টিমের সদস্যরা ফজরের নামাজ আদায়ের জন্য গিয়েছিলেন। তখনই হয়তো এই কাজটি করা হয়েছে।

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেন, পুলিশ ও প্রক্টরিয়াল মোবাইল টিম চারুকলায় নিরাপত্তার দায়িত্বে ছিল। ভোর সাড়ে ৪টার দিকে মোবাইল টিম ফজরের নামাজ পড়তে বের হয়।

তখন সেখানে শুধু পুলিশ উপস্থিত ছিল। এর কিছু সময় পরেই যে জায়গায় শেখ হাসিনার মোটিফটি ছিল, সেখানে আগুন জ্বলতে দেখা যায়। দ্রুত সময়ের মধ্যে আগুন নেভানো হলেও শেখ হাসিনার ফ্যাসিস্ট মোটিফটি সম্পূর্ণ পুড়ে গেছে। এটা একেবারে পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ঘটনাটি ঘটার পরপরই সেখানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, পুলিশের কর্মকর্তারা এসে উপস্থিত হন। সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে, কিভাবে এ ঘটনা ঘটেছে।

এবিষয়ে চারুকলা অনুষদের ডিন ও নববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আজহারুল ইসলাম চঞ্চল বলেন, ভোররাতে আগুনে দুটো মোটিফ পুড়ে গেছে। আমরা বর্তমানে জরুরি মিটিং ডেকেছি। আগুনের উৎপত্তির বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ফজরের নামাজের পরেই খবর পাই। কিন্তু ফায়ার সার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সিসিটিভি দেখে অপরাধীদের শনাক্ত করা হবে।

মারা গেছেন চিকিৎসাধীন রিয়া, প্রাণহানি বেড়ে ৩

অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিংয়ে ডিএমপির নির্দেশনা

রাজধানীতে মাদক সেবনে বাধা দেওয়ায় যুবককে খুন

মতিঝিল আইডিয়ালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন রওশন জাহান

ডিএনসিসি এলাকায় ফ্যামেলি কার্ড বিতরণ শুরু

শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

বিনামূল্যে দুস্থদের জন্য সেহরি-ইফতারির আয়োজন করছে মাস্তুল মেহমানখানা

চাঁদাবাজি সহ্য করা হবে না: ডিএসসিসি প্রশাসক

মিরপুরে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে, ২৩ জন উদ্ধার

ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান