হোম > রাজধানী

কদমতলীতে দুর্বৃত্তদের কোপে ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার

রাজধানীতে দুর্বৃত্তদের কোপে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত শাহাবুদ্দিন (৪০) কদমতলী থানার কুদার বাজারের গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক রাত ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

শাহাবুদ্দিনের বড় ভাই মহিউদ্দিন জানান, আমার ভাই কদমতলী-জুরাইন এলাকায় ভাঙারির ব্যবসা করত। দুই মাস ধরে সে বাসার নিচে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করে। রাতে জানতে পারি কদমতলীর কুদার বাজার এলাকায় অস্ত্র দিয়ে আমার ভাইকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে সেখানে গিয়ে রক্তাক্ত অবস্থায় দ্রুত তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কে বা কারা কী কারণে আমার ভাইকে কুপিয়ে হত‍্যা করেছে, বিষয়টি এখনো বলতে পারছি না। আমাদের বাসা কদমতলীর মুরাদপুর এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, পূর্বশত্রুতার জেরে শাহাবুদ্দিন নামের এক ব্যক্তি ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে জানতে পেরেছি, পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। আগে তিনি ভাঙারির ব্যবসা করলেও দুই মাস ধরে গ্যাস সিলিন্ডারের ব্যবসা করছেন। তারা ওই এলাকার স্থানীয়। হত্যার ঘটনায় যারা জড়িত, তাদের শনাক্তের চেষ্টা চলছে।

পেটে ইয়াবা নিয়ে হোটেলে গ্রেপ্তার মাদক কারবারি

তুরাগে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেপ্তার ২

ময়লার বিল ১০০ টাকার বেশি নিলেই ব্যবস্থা: ডিএসসিসি প্রশাসক

সেই শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসকের নিবন্ধন স্থগিত

রাজধানীতে মাদক পরিদর্শককে গুলির ঘটনায় অস্ত্রসহ গ্রেপ্তার ৪

মশায় নাকাল রাজধানীবাসী ঝুঁকিতে ১২ ওয়ার্ড

ফুটপাতে জমে ওঠেনি ঈদের কেনাকাটা

হাজারো অসহায়ের ভরসা লালমাটিয়ার ‘মেহমানখানা’

রাজধানীতে গৃহবধূকে গলাকেটে হত্যা

কমিউনিটি হেলথ ওয়ার্কার কৌর্সটি অবিলম্বে চালুর দাবি