হোম > রাজধানী

ঘুমের ওষুধ না দেওয়ায় ফার্মেসি মালিককে ছুরিকাঘাত, গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার

রাজধানীর চকবাজার এলাকায় প্রেসকিপশন ছাড়া ঘুমের ওষুধ না দেওয়ায় ফার্মেসি মালিককে ছুরিকাঘাতের ঘটনায় সাদ্দাতুল ইসলাম আপন ভূঞা নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে বংশালের সাতরওজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত বুধবার বিকেলে ১২৪, নাজিম উদ্দিন রোডে শাহী মসজিদের নিচতলায় অবস্থিত ‘আব্দুল্লাহ ফার্মেসী’র মালিক নাহিদুল ইসলামের উপর হামলার ঘটনা ঘটে। সাদ্দাতুল দোকানে প্রবেশ করে বাদীর বুকের বাম পাশে চাকু দিয়ে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের অভিযোগের ভিত্তিতে চকবাজার থানায় গত ১৬ জুলাই একটি মামলা করা হয়।

এজাহারে বলা হয়, গত ১৬ জুলাই দুপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তি তার দোকানে এসে অতিরিক্ত ঘুমের ওষুধ ক্রয়ের অনুরোধ করেন। ডাক্তারের প্রেসক্রিপশন দেখতে চাওয়ায় ঐ ব্যক্তি তাকে অশোভন ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যান। পরে বেলা সাড়ে ৩টার দিকে দোকানে এসে বাদীকে ছুরি দিয়ে হামলা করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ জানায়, মামলা দায়ের হওয়ার পর সিসিটিভি ফুটেজ ও প্রথাগত সোর্স এর মাধ্যমে পুলিশ হামলাকারী সাদ্দাতুলকে গ্রেপ্তার করেছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি