হোম > রাজধানী

মিরপুরে গুলি করে ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনতাই

বিশেষ প্রতিনিধি

রাজধানীর মিরপুরে প্রকাশ্যে গুলি করে এক ব্যবসায়ীর ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গুলিতে মাহমূদ মানি এক্সচেঞ্জের মালিক মো. মাহমুদুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার পর সেনাবাহিনী, পুলিশ র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত হয়েছেন।

জানা গেছে, মাহমুদুলের বাবার বাবার নাম মৃত জামাল উদ্দীন। আহত মাহমুদুল মিরপুর ৪ নম্বর লেন, ৬ নম্বর সেকশনে পরিবার নিয়ে বসবাস করেন। গ্রামের বাড়ি কারতা, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায়।

আহত ব্যক্তি জানায়, তার বর্তমান বাসা থেকে মিরপুর ১০ নম্বর গোল চক্করে। মানি এক্সচেঞ্জ অফিসে যাওয়ার সময় স্টেডিয়ামের সুইমিংপুল ও ফায়ার সার্ভিসের মাঝামাঝি আব্দুল বাতেন সড়কে পৌঁছালে দুটি মোটরসাইকেল করে ৬ জন অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পথ রোধ করে। তারা আমার কাছে টাকা দাবি করে কোমরের বাম পাশে গুলি করে। আমার কাছে থাকা ২২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসা হয়। বর্তমান আমার চিকিৎসা চলছে।

এই ঘটনার ব্যাপারে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজ্জাদ রুম্মন জানান, আমরা শুনেছি দুর্বৃত্তদের গুলিতে একজন ব্যবসায়ী আহত হয়েছেন। পরে সংবাদ পেয়ে তাৎক্ষণিক মিরপুর বিভাগের সহকারি উপ পুলিশ কমিশনারসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ ঘটনার সাথে সম্পৃক্ত অপরাধীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। স্বজনদের মুখে জানা গেছে, আহত ব্যবসায়ীর কাছ থেকে ২২ লাখ টাকা নিয়ে গেছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮