হোম > রাজধানী

পুলিশের ব্যারিকেড ভেঙে সচিবালয়ে প্রবেশের চেষ্টা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ঢাবি সংবাদদাতা

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল নিয়ে সচিবালয়ে প্রবেশের চেষ্টা করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) নিয়োগপ্রত্যাশীরা। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৫টির বেশি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। একই সঙ্গে লাঠিচার্জও করা হয় আন্দোলনকারীদের।

রোববার দুপুর সোয়া ১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নারীও রয়েছেন।

আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল ৯টার দিকে বেসরকারি শিক্ষক নিবন্ধন (এনটিআরসি) প্রত্যাশীরা চার দফা দাবিতে প্রেসক্লাবের সামনে জড়ো হোন। পরে ৫ জন প্রতিনিধি সচিবালয়ে গেলেও দেড় ঘণ্টার পরও কোনো আশ্বাস না পেয়ে বেলা ১টার দিকে তারা সচিবালয়ে প্রবেশের চেষ্টা করেন।

এ সময় সচিবালয় প্রবেশমুখে ব্যারিকেড দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করলে উত্তপ্ত অবস্থা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্তণে অন্তত ৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে এক নারীসহ ৫ জন আহত হন।

দুপুর পৌনে ২টার দিকে আহতদের চিকিৎসায় পুলিশ হাসপাতালে নেওয়া হয়। এ সময় নতুন করে আরো একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলেও পথচারীদের মাঝে আতঙ্ক দেখা দেয়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮