হোম > রাজধানী

তুরাগে রানাভোলা বস্তির আগুন নিয়ন্ত্রণে

স্টাফ রিপোর্টার

রাজধানীর উত্তরা সংলগ্ন তুরাগের রানাভোলা এলাকায় একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘনবসতিপূর্ণ বস্তি হওয়ায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে।

​ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে তুরাগ থানার রানাভোলা এলাকার আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন বস্তির ছোট ছোট ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে বস্তিবাসী তাদের সহায়-সম্বল ফেলে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। আগুনের শিখা উত্তরা ও কামারপাড়া এলাকা থেকে দেখা যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে

​আগুন লাগার খবর পাওয়ার পরপরই উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে দ্রুত ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ২৬ মিনিটে তারা সংবাদ পান এবং ৬টা ৪০ মিনিটে প্রথম ইউনিট কাজ শুরু করে। উত্তরা ফায়ার স্টেশনের ২টি এবং টঙ্গী ফায়ার স্টেশন থেকে আসা ৩টিসহ মোট ৫টি ইউনিট সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজ শুরু করে।

​সরু রাস্তা এবং পানির উৎসের স্বল্পতার কারণে শুরুতে বেশ বেগ পেতে হলেও ফায়ার সার্ভিস কর্মীদের নিরলস প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

​অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বস্তির বেশ কিছু ঘর পুড়ে ছাই হয়ে গেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের ধারণা, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

​তুরাগ থানা পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং উৎসুক জনতাকে সরিয়ে দিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করছে। কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা লুটপাট এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ডাম্পিংয়ের (আগুন পুরোপুরি নির্বাপণ) কাজ চলছে এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে।

রাজউকের মোবাইল কোর্টে ১২ ভবন মালিককে জরিমানা

তুরাগে রানাভোলা বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঢাকা রেসিডেনসিয়ালে ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার উদ্বোধন

অবৈধ কাউন্টার উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযান

হাজারীবাগে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর মৃত্যু

পল্টনে স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

দারুস সালামে পূর্ব শত্রুতার জেরে ছুরিকাঘাতে আহত ২

বিশ্ববিদ্যালয়ে ভর্তির টাকা জোগানো শ্রমিক ওমরের পাশে জামায়াতে ইসলামী

বিইউপিতে এসি মেরামতের সময় শর্ট সার্কিটে আগুন, দগ্ধ ৪

রাজধানীতে শুরু হচ্ছে পাহাড়ের বর্ণিল উৎসব ‘বিঝু-বৈসু-সাংগ্রাই