হোম > রাজধানী

জুলাই আন্দোলনে শহীদ শাহরিয়ারের বাসায় সমাজকল্যাণ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ জুলাই আন্দোলনে ১৬ বছরের কিশোর শহীদ শাহরিয়ার খান অনাসের বাসায় তার বাবা-মায়ের সাথে দেখা করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। বৃহস্পতিবার সকালে ঢাকায় গেন্ডারিয়ায় তিনি শাহরিয়ার খানের বাসায় যান।

উপদেষ্টা তাদের খোঁজখবর নেন এবং তার ছোট ছোট দুই ভাইকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেন। উপদেষ্টা শহীদ আনাসের বাবা-মায়ের সাথে কথা বলার সময় আনাসের বাবা-মা আনাসের আন্দোলনে যাওয়ার কথা কথা বলেন। এসময় তারা ভারাক্রান্ত হয়ে পড়েন। অনাসের লেখনি তার মায়ের পাশে রেখে ঘর থেকে বের হয়ে যায় তখনও তাকে দমিয়ে রাখা যায়নি বলে উল্লেখ করেন তারা।

উপদেষ্টা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলেন, জুলাই-আগস্টে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে এ সরকার তাদের জন্য সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাদেরকে আমরা মুক্তিযোদ্ধাদের মত সম্মানিত করবো। তাদের কবরস্থান পাকা করার ব্যবস্থা করা হবে।

শহীদ আনাসের পরিবারকে সাহায্য সহযোগিতা দিয়ে সম্মানিত করায় তার বাবা-মা এ অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানান।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮