হোম > রাজধানী

৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা সমাপ্ত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা" ১১-১৪ জুলাই ২০২৬ পর্যন্ত জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হয় ।

৪র্থ দিনে সাঁতারে ২০ টি ইভেন্টে অনুষ্ঠিত হয়। তনন্মধ্যে ০৮টি ইভেন্টে নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়। বিকেএসপি ৬৬টি স্বর্ণ, ৫৮ টি রৌপ্য, ৫৫ টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ১ম স্থান, নিকলী সুইমিং ক্লাব, কিশোরগঞ্জ ১৪টি স্বর্ণ, ১০টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকায় ২য় স্থান এবং মেঘনা মোহনা সুইমিং ক্লাব ১১টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ১২টি ব্রোঞ্জ পেয়ে পদক তালিকা ৩য় স্থানে রয়েছে।

বালক বিভাগে ১৫-১৭-বৎসর বালক গ্রুপে মোঃ আব্দুল আজিম ১১টি স্বর্ণ ২টি রৌপ্য ৭টি রেকর্ড করে সেরা সাঁতারু নির্বাচিত হয় এবং বালিকা বিভাগে ১৩-১৪-বৎসর গ্রুপে ফাতিহা মাহতাব মাইশা ১০টি স্বর্ণ, ১টি রৌপ্য পদকসহ ৪টি রেকর্ড করে সেরা বালিকা সাঁতারু নির্বাচিত হয়। ডাইভিং বালক বিভাগে সায়েদুল ইসলাম- বিকেএসপি ১টি স্বর্ণ পদক পেয়ে সেরা ডাইভার এবং বালিকা বিভাগে অর্পা দাস ৩টি স্বর্ণ-১টি নতুন জাতীয় রেকর্ড করে সেরা ডাইভার নির্বাচিত হয়েছে।

বিকাল ৪:০০ ঘটিকায় প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। নতুন জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা হারে আর্থিক পুরস্কার দেয়া হয়।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮