হোম > রাজধানী

ঈদে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ সম্মানী দেবে ডিএসসিসি

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানী দেবে।

বৃহস্পতিবার ডিএসসিসির নগর ভবনের বুড়িগঙ্গা হলে করপোরেশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ইমাম এবং মুয়াজ্জিনদের জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে দুই হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ ছাড়া অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে একবার ৪ হাজার পরিবর্তে ৬ ছয় হাজার টাকায় উন্নীতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়ার সভাপতিত্বে এই সভায় অংশগ্রহণ করেন বিভিন্ন সরকারি দপ্তর সংস্থার প্রতিনিধির সমন্বয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পরিচালনা কমিটির ২৫ জন সদস্য।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁঞাসহ সব বিভাগীয় প্রধান এবং আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮