হোম > রাজধানী

ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বকেয়াসহ বোনাস পরিশোধের দাবি

স্টাফ রিপোর্টার

পবিত্র ঈদুল ফিতরের আগে গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন বোনাস পরিশোধের দাবি জানিয়েছে শ্রমিক নেতারা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এই দাবি জানিয়েছেন।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে (২০ রমজান থেকে ২৫ রমজানের মধ্যে) গার্মেন্টস শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন বোনাস বকেয়া থাকতে পারবে না। বেতন বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আর সোচ্চার হয়ে আন্দোলন করবো।

শ্রমিক নেতারা আরো বলেন, বাংলাদেশের যত শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেয়া হয়েছে, সেগুলো ঈদের আগে প্রত্যাহার করতে হবে। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমকে মুক্তি দিতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মুশফেরা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম, শ্রমিক নেতা প্রকাশ দত্ত প্রমুখ।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ