হোম > রাজধানী

পাইপলাইনে ত্রুটি, রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাসের চাপ কম

বিশেষ প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে। পাইপলাইনের ত্রুটিজনিত জরুরি মেরামতকাজের কারণে এই পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

সংস্থাটি জানায়, আশকোনা এলাকায় পাইপলাইনের ত্রুটি মেরামতের কাজ আজ দুপুর থেকে শুরু হয়েছে। এর ফলে দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত আশকোনা, উত্তরখান, দক্ষিণখান, উত্তরা, কসাইবাড়ি, প্রেমবাগান, কাওলা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে এই মেরামতকাজ পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে এ সময় এসব এলাকার বাসিন্দাদের রান্না ও দৈনন্দিন কাজে ভোগান্তির আশঙ্কা রয়েছে। সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮