হোম > রাজধানী

ইসলামবিরোধী নারী সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান না করলে আগুন জ্বলবে

হেফাজতের সমাবেশে জুনায়েদ আল হাবিব

স্টাফ রিপোর্টার

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব আগাগোড়া ইসলাম বিরোধী। যদি শনিবারের মধ্যে নারী বিষয়ক সংস্কার প্রস্তাব প্রত্যাখ্যান না করা হয়, তাহলে সারা দেশে আগুন জ্বলবে।

শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ উত্তর গেটে হেফাজতের সমাবেশে কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব এসব কথা বলেন।

হেফাজতে ইসলাম বাংলাদেশ পল্টন জোনের সভাপতি মুফতি সালাউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজীর পরিচালনায় সংহতি সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা সরওয়ার কামাল আজিজী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ড.শুয়াইব আহমদ, মাওলানা মীর ইদ্রিস নদভী, মাওলানা নূর হোসাইন নূরানী, মুফতি জাবের কাসেমী, মুফতি ফখরুল ইসলাম, মাওলানা জয়নুল আবেদিন, মুফতি আজারুল ইসলাম, মুফতি শরিফুল্লাহ, মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, মাওলানা আব্দুল্লাহ মাসুদ খান, মাওলানা হোসাইন আকন্দ, মাওলানা আসাদুল্লাহ জাকির ও হাকিম আজহারুল ইসলাম নোমানী প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, প্রস্তাবিত নারী সংস্কার কমিশন ইসলামী শরীয়াহর সম্পূর্ণ পরিপন্থী। তারা এ প্রস্তাব বাতিলের দাবি জানিয়ে সরকারকে হুঁশিয়ারি দেন।

হেফাজতে ইসলাম জানিয়েছে, ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তাদের পূর্বনির্ধারিত মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আজকের এই বিক্ষোভ মূলত সেই সমাবেশের প্রচারের অংশ হিসেবে করা হয়েছে। নেতারা আরো বলেন, নারী সংস্কারের নামে ধর্মীয় মূল্যবোধে আঘাত মেনে নেওয়া হবে না।

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদ থেকে শুরু হয়ে পল্টন, বিজয়নগর এলাকা প্রদক্ষিণ করে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮