হোম > রাজধানী

পরিবারের সবাই চলে গেলেন একে একে

গ্যাসের আগুনে দগ্ধ

স্টাফ রিপোর্টার

রাজধানীর সুত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে একই পরিবারের পাঁচ দগ্ধের ঘটনায় একে একে সবাই মারা গেছেন। সর্বশেষ দগ্ধ রিপন পেদা (৩৫) জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে মারা যান।

এর আগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিপন পেদার তিন সন্তান আয়েশা (১), রোকন পেদা (১৪), তামিম পেদা (১৬) । তার দগ্ধ স্ত্রী চাদনী (২৮) কে গ্রামের বাড়ি নিয়ে যাওয়ার পথে মারা যান। ১০ জুলাই থেকে আট দিনের মাথায় ১৭ জুলাই পরিবারের সর্বশেষ সদস্যের মৃত্যুর মধ্য দিয়ে পরিবারটির সকলের মৃত্যু হলো।

পরিবারের সর্বশেষ সদস্য হিসেবে বেঁচে থাকা রিপন বেদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান বলেন, রিপন পেদার শরীরের ৬০ শতাংশ দগ্ধ হয়েছিল। তাদের গ্রামের বাড়ি পটুয়াখালীর রাঙাবালি উপজেলায়।

উল্লেখ্য, গত ১০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে সূত্রাপুর কাগজিটোলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুনের ঘটনা ঘটে। এতে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ