হোম > রাজধানী

আন্তঃনগর ট্রেন ও মেট্রোরেল চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদুল ফিতরের দিন মেট্রোরেল ও রেলওয়ের আন্তঃনগর ট্রেনগুলো বন্ধ ছিল। ছুটি শেষে মঙ্গলবার সকাল থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে।

সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে ছেড়ে গেছে মেট্রোরেলের প্রথম ট্রিপ। এ ছাড়া সাড়ে ৭টায় মতিঝিল থেকে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশে আরেকটি ট্রেন ছেড়ে গেছে।

ভোর ৬টা ১৫ মিনিটে প্রথম ট্রেন হিসেবে ঢাকা রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে গেছে পর্যটক এক্সপ্রেস। এরপর সময় অনুযায়ী অন্য ট্রেনগুলো যাত্রা করছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়েছিল, শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮