হোম > রাজধানী

রাজধানীতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া নারী শিক্ষার্থীর ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার

রাজধানীর হাজারীবাগে সিনথিয়া আক্তার (২২) নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়ওয়া এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তিনি ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।

সোমবার ভোরে হাজারীবাগ ঝাউচর আমরা টাওয়ার এর বাসায় এ ঘটনাটি ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বজনদের অভিযোগ,স্বামী ইব্রাহিমের চৌধুরী তরুনীকে হত্যা করেছে।

নিহতের বড় বোন রুবিনা আক্তার বলেন, সিনথিয়ার স্বামী নেশা করতো পছন্দ করত না বিভিন্ন সময় সিন্থিয়াকে মারধোর করতো এর আগেও তাকে গলায় ফাঁস লাগিয়ে মারধর করেছিল। সকালে তার শ্বশুরবাড়ি থেকে ফোন দিয়ে বলে সিনথিয়া গলায় ফাঁস লাগিয়েছে পরে সকালে তাকে তার স্বামী সহ শাশুড়ি সহ সকাল ছয়টার দিকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতার বোন অভিযোগ করে বলেন সিনথিয়া গলায় ফাঁস দিয়ে মারা যায়নি তার স্বামী তাকে হত্যা করে গলায় ফাঁস লাগানোর কথা বলেছে।

হাজারীবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) ডালিম কুমার মজুমদার বলেন, প্রাথমিকভাবে গলায় ফাঁস লাগিয়া আত্মহত্যা মনে হলেও তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহত সিনথিয়া নেত্রকোনার দুর্গাপুর থানার শিরোবিরো গ্রামের নুরুল ইসলামের মেয়ে। হাজারীবাগের ঝাউচারবাজার আমরা টাওয়ারে পরিবারের সঙ্গে থাকতেন সিনথিয়া।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি