হোম > রাজধানী

পল্লবীতে নারীঘটিত কারণে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

স্টাফ রিপোর্টার

রাজধানীর পল্লবীতে এক বন্ধুর ছুরিকাঘাতে আর বন্ধু নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত মো. রিফাত স্থানীয় জান্নাত একাডেমি নামক স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানা গেছে।

রোববার রাতে পল্লবী থানাধীন মিরপুর ১১ ডিইউ ব্লকে ঘটনাটি ঘটে। আহত রিফাতকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সাড়ে এগারোটা দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

রিফাত মিরপুর ১১ নম্বর বেনারশী পল্লীর মো. শাহিনের ছেলে। স্বজনদের বরাত দিয়ে হাসপাতাল সূত্র জানায়, এক মেয়েকে কেন্দ্র করে বন্ধু আসিফের সঙ্গে তার বাগ-বিতণ্ডা হয়। এক পর্যায়ে আসিফ রিফাতের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামীয়া হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, নিহত রিফাতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি