হোম > রাজধানী

এন্টারপ্রাইজের জন্য ক্লাউড সল্যুশন নিয়ে এলো বাংলালিংক

স্টাফ রিপোর্টার

বিশ্বমানের এন্টারপ্রাইজ ক্লাউড সল্যুশন নিশ্চিত করার লক্ষ্যে নতুন ক্লাউড সেবা ব্র্যান্ড ‘বিক্লাউড’ চালু করলো দেশের শীর্ষস্থানীয় অপারেটর বাংলালিংক। বড় ট্রান্সমিশন নেটওয়ার্ক প্রদানকারী ফাইবার অ্যাট হোমের সহযোগী প্রতিষ্ঠান পিকো পাবলিক ক্লাউডের সাথে কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে এ সেবা চালু করা হয়।

বুধবার রাজধানীর গুলশান ১-এ অবস্থিত বাংলালিংক টাইগারস ডেনে এক উদ্বোধনী অনুষ্ঠানে এ সেবা চালু করা হয়।

এই অংশীদারিত্বের মাধ্যমে কম্পিউটিং, স্টোরেজ, ব্যাকআপ ও রিকভারি, নেটওয়ার্কিং এবং সাইবারসিকিউরিটি সল্যুশন সহ পরবর্তী প্রজন্মের উপযোগী ক্লাউড সেবার ক্ষেত্রে নিজেদের আইসিটি সক্ষমতা বিস্তৃত করলো বাংলালিংক। এটি এন্টারপ্রাইজের কার্যক্রমের আধুনিকায়ন করতে এবং ডিজিটাল অর্থনীতিতে ব্যবসার প্রবৃদ্ধি গতিশীল করতে ভূমিকা রাখবে।

এ বিষয়ে বাংলালিংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, “প্রতিটি উদ্ভাবনে গ্রাহকদের কেন্দ্রে রাখাই বাংলালিংকের মূলনীতি। একটি পূর্ণাঙ্গ ডিজিটাল অপারেটর হওয়ার লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি, আমরা দ্রুত পরিবর্তনশীল অর্থনীতির চাহিদা পূরণ করবে এমন উদ্ভাবনী ডিজিটাল সল্যুশন নিয়ে আসার মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠান উভয়কেই সক্ষম করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ফাইবার অ্যাট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, “বাংলালিংক ও পিকো পাবলিক ক্লাউডের এ অংশীদারিত্ব, বাংলালিংকের গ্রাহককেন্দ্রিক ডিজিটাল সেবা ও পিকো’র প্রযুক্তিগত দক্ষতাকে একত্রিত করার মধ্য দিয়ে দেশের ব্যবসায়ীদের জন্য উল্লেখযোগ্য সুবিধা নিয়ে আসবে।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিওন গ্রুপের সিইও কান তেরজিওগ্লো, বাংলালিংকের চিফ কর্পোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান প্রমুখ।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮