হোম > রাজধানী

ডিইউজের সাবেক সভাপতি আবদুস শহিদ স্মরণে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)-এর সাবেক সভাপতি আবদুস শহিদ স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ অনুষ্ঠান আয়োজন করে ডিইউজে।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম। সাধারণ সম্পাদক খুরশিদ আলমের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ডিইউজে সহ-সভাপতি রাশেদুল হক, বাকের হোসেন, মোরসালিন নোমানী, খায়রুল বাশার ও সালাহউদ্দিন রাজ্জাক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিক নেতা আবদুস শহিদ ছিলেন সাংবাদিক সমাজের প্রিয় নেতা ও জাতীয়তাবাদী এবং ইসলামী চিন্তাচেতনার সংগঠক। তার স্মৃতি, কর্ম ও অবদান তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী ছিলেন তিনি। বাংলাদেশের প্রশ্নে ও জাতির প্রশ্নে তিনি ছিলেন একনিষ্ঠ, আপোষহীন ও পেশাদার একজন সাব্যসাচী সাংবাদিক।

অনুষ্ঠানের শুরুতেই তার আত্মার মাগফেরাত কামনা করে কোরআন তেলওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বনশ্রীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত লাশ উদ্ধার

ফ্যামিলি কার্ডের মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিতে দারিদ্র্য কমবে: ড. তিতুমীর

সংসদ ভবনের সামনে হ্যাঁচকা টানে প্রধান শিক্ষিকার মৃত্যু, একজনের জামিন

ডেমরায় ছেলের ছুরিকাঘাতে আহত বাবার মৃত্যু

অস্ত্র হাতে অ্যাকশনে ইশরাক, তদন্তের নির্দেশ পুলিশের

রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানি, অগ্নিনিরাপত্তায় অবহেলার তদন্ত দাবি এবি পার্টির

অস্ত্র হাতে মাদকের আস্তানায় অ্যাকশনে প্রতিমন্ত্রী ইশরাক

আলোকিত কোরআন ২০২৭: ঢাকা অডিশনে ইয়েস কার্ড পেলেন ৭০ জন

বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ

ঢাকেশ্বরী মন্দিরে বম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া