ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ নারকোটিক্স কন্ট্রোল সার্ভিস এসোসিয়েশন (BANCSA)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। রাজধানী ঢাকায় আয়োজিত এ নির্বাচনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নবম গ্রেড হতে তদূর্ধ্ব কর্মকর্তারা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. রাজিউর রহমান, উপপরিচালক, ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয় এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজিব মিনা, উপপরিচালক (প্রশাসন), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়, ঢাকা।
সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মানজুরুল ইসলাম ও মোহাম্মদ খোরশিদ আলম। সহ-সভাপতি পদে বিজয়ী হয়েছেন বিপ্লব কুমার মোদক, মুহাম্মদ খালেদুল করিম এবং পলাশ পাল। সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. এমদাদুল ইসলাম মিঠুন।
এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. আবু জাফর ও মোঃ আসলাম হোসেন, কোষাধ্যক্ষ পদে মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন। বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিতরা হলেন—ড. মোঃ আবু সাঈদ মিয়া (ঢাকা), মোঃ সিরাজুল মোস্তফা (চট্টগ্রাম), এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের (খুলনা), মোঃ নজরুল ইসলাম (রাজশাহী) এবং মোঃ নাজমুল ইসলাম (বরিশাল)।
দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আব্দুল হালিম রাজ, প্রচার সম্পাদক মোঃ বেলাল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মোঃ আহসানুল কবির বুলবুল, সমাজকল্যাণ সম্পাদক মোসা: সুমি খাতুন, আইন বিষয়ক সম্পাদক মোঃ আশরাফুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম রাজিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক কাশফিয়া আলম, প্রশিক্ষণ, উচ্চ শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আদনান জোবায়ের এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক কাজী দিদারুল আলম নির্বাচিত হয়েছেন।
নির্বাচনটি পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক মোঃ জাফরুল্লাহ কাজল।
জানা গেছে, খুব শিগগিরই নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিক অভিষেকের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবে।