হোম > রাজধানী

রাজধানীতে বাসচাপায় সিকিউরিটি গার্ডের মৃত্যু

স্টাফ রিপোর্টার

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর রামপুরা থানা এলাকায় সড়ক দুর্ঘটনায় রুস্তম হাওলাদার (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ৮টা ১৫ মিনিটের দিকে রামপুরা ব্রিজ থেকে ডেমরা অভিমুখী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিক তদন্তে জানা যায়, নিহত রুস্তম হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রামনগর গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে ভাটারা থানার শাহজাদপুর খালপাড় এলাকার ৩ নম্বর ব্রিজ সংলগ্ন সু-বাস্তুর পেছনে বসবাস করতেন। নির্মাণাধীন ট্রপিক্যাল টাওয়ারের ৭তলায় তিনি সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন।

সকালে রাস্তা পার হওয়ার সময় ডেমরা অভিমুখী ‘অছিম পরিবহন’ বাসের নিচে পড়ে তিনি গুরুতরভাবে আহত হন। বাসের চাকায় মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘাতক বাসটি আটক করলেও চালক পালিয়ে যায়। খবর পেয়ে রামপুরা থানার এসআই মাজহারুল হক ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি