হোম > রাজধানী

মাত্র ৩০ টাকার জন্য বন্ধুর হাতে খুন

বিশেষ প্রতিনিধি

মাত্র ৩০ টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে রাজধানীর মতিঝিলে হত্যার ঘটনায় আসামি রাকিবকে (১৯) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটের দিকে মতিঝিল আইডিয়াল স্কুলের পাশে পীরজঙ্গি মাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, মমিন (২০) ও রাকিব (১৯) দুই বন্ধু। রাকিব পরিচ্ছন্নতাকর্মী ও মমিন একটি দোকানের কর্মচারী।

গত ১২ মে সন্ধ্যায় রাকিব, মমিন ও আরেক বন্ধু আলামিন মিলে এজিবি কলোনি ও আল হেলাল জোনের আমগাছ থেকে আম পেড়ে এজিবি কলোনি কাঁচাবাজারে ৩৯০ টাকায় বিক্রি করে। তিন ভাগের একভাগ ১৩০ টাকা আলামিনকে দিয়ে দিলে সে চলে যায়।

অবশিষ্ট ২৬০ টাকার মধ্য থেকে রাকিব ৮০ টাকা খরচ করে ফেলে। একই তারিখে রাত ৯টার দিকে মতিঝিল পোস্টাল অফিসার্স কলোনির সামনে ডাস্টবিনের পাশে রাকিব মমিনকে আম বিক্রির ১০০ টাকা দেয়। ১০০ টাকা পেয়ে মমিন আরও ৩০ টাকা দাবি করলে রাকিব ও মমিনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়।

ডিসি তালেবুর রহমান আরো বলেন, বাগ্‌বিতণ্ডা শেষে দুজন বাড়ি চলে যায়। পরে ১৩ মে সকাল ১০টায় মতিঝিল পোস্টাল অফিসার্স কোয়ার্টারের সামনে ডাস্টবিনের পাশে দুজনের দেখা হলে আবার তাদের মধ্যে ওই টাকা নিয়ে তর্ক হয়। তর্কের একপর্যায়ে রাকিব মমিনকে থাপ্পড় দেয়।

এতে ক্ষুব্ধ হয়ে মমিন রাকিবকে ইট দিয়ে আঘাত করার প্রস্তুতি নিলে রাকিব তার হাতে থাকা আম কাটার ছুরি দিয়ে মমিনের গলায় আঘাত করে। মমিন মাটিতে পড়ে গেলে রাকিব রিকশাযোগে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

কর্তব্যরত চিকিৎসক মমিনকে মৃত ঘোষণা করলে রাকিব কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হলে পুলিশের একটি টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় ২০ মে রাত ১টা ২০ মিনিটের দিকে রাকিবকে গ্রেপ্তার করে। পরে রাকিবকে আদালতে সোপর্দ করা হলে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮