হোম > রাজধানী

কামরাঙ্গীরচরে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার

প্রতীকী ছবি

রাজধানীর কামরাঙ্গীরচরের ব্যাটারি ঘাট এলাকার একটি ডাস্টবিনের পাশ থেকে মো. সাব্বির (২০) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সাব্বির একটি বেসরকারি ঠিকাদারি প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি কামরাঙ্গীরচরের হুজুরপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে।

বুধবার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক খান জানান, খবর পেয়ে ডাস্টবিনের পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাব্বিরকে হত্যা করা হয়েছে। তবে অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে কি-না, তা ময়নাতদন্ত শেষে জানা যাবে।

সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী আবুল বারীকে দেখতে হাসপাতালে রিজভী

রূপনগরে নারীর অর্ধগলিত লাশ, গ্রেপ্তার ১

নোয়াখালী বিভাগ চাই বিক্ষোভ মিছিলে এমপি হান্নান মাসুদ

যতদিন রাজনীতিতে থাকবো ততদিন সাধারণ মানুষের পাশে থাকবো: হাবিবুর রশিদ

ডেমরায় ইট দিয়ে আঘাত করে অটোচালককে হত্যা

অবৈধ দখল-ভরাটে অস্তিত্ব হারাচ্ছে কেরানীগঞ্জের সিরাজনগর বিল

চিকিৎসাসেবায় বিশেষ ছাড়, ইবনে সিনার সঙ্গে রমনা সমাজকল্যাণ সোসাইটির সমঝোতা

কওমি ও সাধারণ শিক্ষায় শিক্ষিত তরুণদের নিয়ে ‘বাংলাদেশ কওমি যুব ফোরাম’

ডাকাত দলে ছিলেন র‍্যাবের সদস্য, অস্ত্র-ওয়াকিটকি-হ্যান্ডকাফসহ আটক ৫

ঘুমের ওষুধে নিস্তেজ, ইটের আঘাতে মৃত্যু—তারপর স্ত্রীর আত্মসমর্পণ