হোম > রাজধানী

চৈত্রের দুপুরে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার

বেশ কিছু দিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গরম পড়ছে। দেশের ১৩ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহও। বাতাসের জলীয় বাষ্পের আধিক্য থাকায় অস্বস্তি বিরাজ করছে জনজীবনে। এর মাঝে চৈত্রের দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি স্বস্তি দিয়েছে জনজীবনে। এমন অবস্থায় কয়েক দিনের গরমের পর বৃষ্টি নেমেছে রাজধানীতে। এতে জনমনে কিছুটা স্বস্তি মিলেছে।

সোমবার সকাল থেকে রোদ উঠলেও দুপুর ২টা থেকে মেঘাচ্ছন্ন হতে থাকে রাজধানীর আকাশ। দুপুর আড়াইটা থেকে ঠান্ডা বাতাসের সঙ্গে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বিকেল ৩টার পর থেকে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ঝরতে থাকে। তীব্র গরমের পর এমন বৃষ্টিতে স্বস্তির কথা জানিয়েছেন কেউ কেউ।

এদিকে আবহাওয়া দফতরের তথ্যমতে, মঙ্গলবার (১৮ মার্চ) থেকে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমতে পারে। এ ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোতেও বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী কয়েক দিন ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা এবং সিলেট বিভাগের দুয়েক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮