হোম > রাজধানী

সমাবেশ মঞ্চে আসছেন জামায়াত নেতারা, সাংস্কৃতিক পর্ব শুরু

স্টাফ রিপোর্টার

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় সমাবেশ মঞ্চে আসা শুরু করেছেন জামায়াত ইসলামীর শীর্ষ নেতারা। সকাল সাড়ে নয়টায় মঞ্চে এসে পৌঁছান জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।

এসময় তিনি উপস্থিত নেতাকর্মীদেরকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা জানান। সুন্দর আবহাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন তিনি। এছাড়া সবাইকে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে অবস্থান এবং সফল করার আহ্বান জানান। দুপুর দুইটা থেকে জাতীয় নেতারা বক্তব্য দেবেন বলে তিনি জানান।

এদিকে সকাল দশটা থেকে সাংস্কৃতিক পর্ব শুরু হওয়ার কথা থাকলেও তা ২০ মিনিট আগেই ৯টা ৪০ মিনিটে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। সংস্কৃতিক পর্ব পরিচালনা করছেন সাইফুল্লাহ মানসুর।

ইমাম-খতীবদের কল্যাণে ঐক্যবদ্ধ কাজের প্রত্যয়

আদানি চুক্তির অনিয়মে কায়কাউসের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

ফোন করে মেয়েকে হত্যার খবর দিল জামাতা, লাশ গোসলের সময় গ্রেপ্তার স্বামী

ডিএনসিসিতে ওয়াকিটকি কেনায় দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধান শুরু

রাজধানীতে ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে বজ্রপাতে তরুণের মৃত্যু

নেপালের ৫ হাজার বন্যার্ত পরিবারের পাশে আল-মারকাজুল

ঢামেকে দুই দিনে চার বন্দীর মৃত্যু

২০ দেশের পর্যটন প্রতিনিধিরা আসছেন ঢাকায়

মিরপুরে ছুরিকাঘাতে যুবক খুন

২০৩৮ শিশু এখনো নিখোঁজ, উদ্ধারে রাষ্ট্রীয় পদক্ষেপ চান স্বজনরা