হোম > রাজধানী

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন আমার দেশের এম এ নোমান

অর্থনৈতিক রিপোর্টার

আমার দেশের বিশেষ প্রতিনিধি এম এ নোমানের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : আমার দেশ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছেন আমার দেশের বিশেষ প্রতিনিধি এম এ নোমান। ‘অদৃশ্য শক্তির কারসাজিতে বহাল আদানির চুক্তি’ শিরোনামের প্রতিবেদনের জন্য তিনি এ পুরস্কার পান।

আজ রোববার বেলা ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এম এ নোমানের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। ‘প্রিন্ট মিডিয়া’ ক্যাটাগরিতে তিনি এ পুরস্কার পেয়েছেন।

‘ডিআরইউ-নগদ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর, নগদের চেয়ারম্যান কায়জার আহমেদ চৌধুরী ও প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ।

উপস্থিত ছিলেন জুরিবোর্ডের প্রধান শামসুল হক জাহিদ। এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক এ এইচ এম জাহেদ চৌধুরীসহ জুরি বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরীর হাতে ক্রেস্ট তুলে দেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : আমার দেশ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউর সভাপতি আবু সালেহ আকন। স্বাগত বক্তব্য দেন ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। অনুষ্ঠানে অন্যান্য ক্যাটাগরিতে আরো ২৬ জনকে পুরস্কৃত করা হয়েছে।

ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা

ঢাকার ৬ থানা এলাকায় পুলিশের অভিযানে গ্রেপ্তার ৬০

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধির পায়তাঁরা বন্ধের আহ্বান

স্কুল পড়ুয়া কিশোরকে যৌন নির্যাতনের অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেপ্তার

আবাসিক এলাকায় অটোরিকশা প্রবেশে বাধা দেয়ায় নিরাপত্তা প্রহরীকে হত্যা

ডিআরইউর সঙ্গে পুপরোয়ার মতবিনিময় অনুষ্ঠিত

পূর্বশত্রুতা ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আসাদুলকে হত্যা

মঞ্চ ২৪-এর ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বে ওমর ফারুক ও তূর্য

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল গৃহবধূর

বাসা থেকে কন্টেন্ট ক্রিয়েটর নাসিমকে তুলে নিয়ে গেছে ডিবি