হোম > রাজধানী

ইতালির ভিসা জটিলতা দ্রুত সমাধান দাবি

স্টাফ রিপোর্টার

ইতালি ভিসা জটিলতা দ্রুত সমাদানের দাবি জানিয়েয়েন ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে তারা এ দাবি জানান।

এসময় ভুক্তভোগীরা বলেন, ২০২২ সালের শেষে ইতালির নুলভা পারমিটের জন্য যারা আবেদন করা হয়। ২০২৩ সালের শুরু থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে কাগজপত্র জমা দেওয়া হয়। তবে এখন পর্যন্ত বেশিরভাগ আবেদন নিষ্পত্তি হয়নি। অনেকে সাক্ষাৎকারের জন্য অপেক্ষায় আছেন। কেউ আবার আবেদন জমা দেওয়ার সুযোগই পাননি।

তাদের দাবি, ২০২৩ সালের আগস্ট থেকে জমা পড়া আবেদনগুলো এখনো পর্যন্ত সিরিয়াল অনুযায়ী প্রসেস হয়নি। ভিসা আবেদন দেওয়ার পর দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে চাকরি ও জীবনের সুযোগ হারাচ্ছেন অনেকেই। ইতোমধ্যে অনেক দেশ তাদের কর্মী নির্বাচন করে প্রক্রিয়া শেষ করলেও বাংলাদেশে এখনো ধীরগতি দেখা যাচ্ছে।

এদিকে ইতালির ওয়ার্ক পারমিট (নুলস্তা) ভিসার আবেদন করে দুই বছর ধরে অপেক্ষায় থাকা হাজারো বাংলাদেশি অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। ২০২২ সালে তারা কাজের অনুমতি পেলেও অনেকে ভিসা পাননি। আবেদন করার দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেকেই সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। কারও আবার কাগজপত্র জমা নেওয়ার পর কোনো অগ্রগতি নেই।

আশকোনায় আশিয়ান সিটির কার্যালয়ে হামলা ও ককটেল বিস্ফোরণ

আগামীতে বাংলাদেশ সাফ চ্যাম্পিয়ন হবে: আমিনুল হক

প্রতিরোধযোগ্য প্রাণহানি ঠেকাতে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান

জেডিপির প্রথম রাজনৈতিক পর্ষদে স্থান পেলেন ৭ নেতা

ঢাকা-রংপুর চিড়িয়াখানা আধুনিকায়নে ৩৩৩ কোটি টাকার প্রকল্প

চীনের গুয়াংজুতে প্রথম বিদেশি কার্যালয় চালু করল ইনভেস্ট বাংলাদেশ

কড়াইল বস্তিতে আগুন, ধোঁয়ায় তরুণের মৃত্যু

কেরানীগঞ্জে ফাতাহ ইন্টারন্যাশনাল একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন

নতুন বাংলাদেশে শ্রমিকদের অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮